ফের তাপপ্রবাহের আভাস, থাকতে পারে যত দিন

১৩ মে ২০২৪, ১১:১৫ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

চলতি সপ্তাহেই বিক্ষিপ্তভাবে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে আবারও বয়ে যেতে পারে তাপপ্রবাহ—জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা পরবর্তী ৭২ ঘণ্টায় আরও বাড়তে পারে। সোমবার (১৩ মে) সকালে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে। তারপর হয়ত এটি (তাপপ্রবাহ) বিক্ষিপ্তভাবে আসতে পারে। তবে গত কয়েকদিনের তুলনায় আজ তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

অপরদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। তবে এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।

এর আগে, গতকাল রোববার (১২ মে) সন্ধ্যা ০৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগসমূহের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসমূহের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে।

আবার আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগসমূহের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
কাজে যাওয়ার পথে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের, আহত ২ বন্ধু
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব …
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
পূজা দেখতে বেরিয়ে প্রাণ গেল ভাই-বোনের
  • ১৯ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে মসজিদে মাইকিং করে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০
  • ১৯ অক্টোবর ২০২৬