একাদশে ভর্তি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানা গেল

১৩ মে ২০২৪, ১১:০৮ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৯ PM
একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি দু’একদিনের মধ্যে প্রকাশ করা হবে

একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি দু’একদিনের মধ্যে প্রকাশ করা হবে © ফাইল ছবি

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের পর এবার একাদশে ভর্তির অপেক্ষায় শিক্ষার্থীরা। দু’একদিনের মধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে শিক্ষাবোর্ডগুলো। চলতি মাসের শেষের দিকে এ ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা গেছে।

বিভিন্ন সূত্র জানিয়েছে, আগামী ২৬ মে থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। এ প্রক্রিয়া চলতে পারে ১১ জুন পর্যন্ত। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়। দু’একদিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

এ বিষয়ে নীতিমালা পেলে বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তবে ভর্তি শুরুর তারিখ নির্দিষ্ট করে বলেননি তিনি।

সোমবার (১৩ মে) সকালে অধ্যাপক তপন কুমার সরকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এবার ২৫ লাখ আসন থাকলেও পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার। সে হিসেবে ৮ লাখের বেশি আসন খালি থাকবে। তবে ভালো কলেজগুলোয় ভর্তির প্রতিযোগিতা হবে। ভর্তির বিষয়ে দু’একদিনের মধ্যে সিদ্ধান্ত বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। এক লাখ ৮২ হাজার ১৩২ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ। পাস করা এসব শিক্ষার্থীর ভর্তির জন্য দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় একাদশ শ্রেণিতে আসন রয়েছে প্রায় ২৫ লাখ।

সংশ্লিষ্টদের তথ্য বলছে, এসএসসিতে পাস করা সবাই একাদশ শ্রেণিতে ভর্তি হলেও আট লাখ ২৭ হাজারের বেশি আসন ফাঁকা থাকবে। তবে এসব শিক্ষার্থীদের বিশেষ করে জিপিএ-৫ পেয়ে পাস করা শিক্ষার্থীদের ভালো কলেজগুলোয় ভর্তির প্রতিযোগিতা হবে। ফলে ভর্তির ক্ষেত্রে মূল প্রতিযোগিতা থাকবে এসব প্রতিষ্ঠানগুলো কেন্দ্র করে।

আরো পড়ুন: একাদশে খালি থাকবে ৮ লাখ আসন, মূল ভর্তিযুদ্ধ কতটি প্রতিষ্ঠানে

এর আগে প্রকাশিত বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্যও বলছে, সারাদেশে একাদশ শ্রেণিতে আসন রয়েছে ২৫ লাখ। এর মধ্যে রাজধানীতেই রয়েছে ৫ লাখের বেশি আসন। এবার মাধ্যমিকে ১১টি বোর্ড মিলে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। সে হিসাবেও অন্তত আট লাখের বেশি আসন খালি থেকে যাবে।

সারাদেশে একাদশ শ্রেণিতে আসন রয়েছে ২৫ লাখ। দেশে মানসম্পন্ন ও ভালো কলেজ হিসেবে বিবেচিত প্রতিষ্ঠানের সংখ্যা দু’শতাধিক। এতে আসন আছে এক লাখের কাছাকাছি। এসব কলেজেই শিক্ষার্থীদের ভর্তির আগ্রহ বেশি থাকবে। তবে মেধাবী শিক্ষার্থীদের আগ্রহ থাকে রাজধানীর দিকে। ঢাকায় মানসম্পন্ন কলেজের সংখ্যা ২৫ থেকে ৩০টি। এগুলো ভর্তিতে তীব্র প্রতিযোগিতা হয়।

পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে আমিরের সেক্রিফাইস স্মরণীয় …
  • ২০ এপ্রিল ২০২৬
একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬