৮ শিক্ষকের ২ পরীক্ষার্থী, পাস করেনি কেউ

১৩ মে ২০২৪, ০৮:০৯ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৯ PM
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ব্রজনাথপুর দাখিল মাদ্রাসা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ব্রজনাথপুর দাখিল মাদ্রাসা © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ব্রজনাথপুর দাখিল মাদ্রাসা থেকে এবার পরীক্ষায় অংশ নিয়েছিল ২ পরীক্ষার্থী। তাদের কেউই পাস করতে পারেনি। জানা যায় অই মাদ্রাসায় মোট শিক্ষকের সংখ্যা ৮ জন।

রোববার (১২ মে) প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।   

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার দাখিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য ব্রজনাথপুর দাখিল মাদ্রাসা থেকে ফরম পূরণ করেছিল ৮ শিক্ষার্থী। এর মধ্য থেকে পরীক্ষায় অংশ নেয় ২ জন। কিন্তু দুজনই ফেল করেছে।

তবে মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, মাদ্রাসাটি এমপিওভুক্ত না হওয়ায় এ প্রতিষ্ঠানের শিক্ষকরা ক্লাস নেন না। ফলে শিক্ষার্থীদের মান উন্নয়ন হয়ে ওঠেনি। 

বজ্রনাথপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিন্টেনটেন্ড এজাজুল হক বলেন, ‘এবারের দাখিল পরীক্ষায় বসার জন্য বজ্রনাথপুর দাখিল মাদ্রাসা থেকে ফরম পূরণ করেছিল মাত্র ৮ জন। তাদের মধ্য থেকে ২ জন অংশ নেয় দাখিল পরীক্ষায়। কিন্তু এবার তারা সবাই ফেল করেছে।’

ফলাফল খারাপ হওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘এই প্রতিষ্ঠানটি এখনও এমপিওভুক্ত হয়নি। এখানে ৮ জন শিক্ষক আছেন, তারা কেউই বেতন ভাতা পান না। যার কারণে তারা অন্য কাজ করে। এমনকি তারা ক্লাস নিতেও আগ্রহী নন।

ওই মাদ্রাসার শিক্ষার্থীরা জানায়, করোনার প্রাদুর্ভাবের পর থেকে ব্রজনাথপুর দাখিল মাদ্রাসায় শিক্ষার মান কমতে থাকে। মাদ্রাসাটি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকরা নিয়মিত ক্লাস নিতেন না। এ কারণে ফলাফল খারাপ হয়েছে।

 
শূন্য পদের তথ্য যাচাইয়ে এনটিআরসিএর চিঠি
  • ২১ এপ্রিল ২০২৬
মনিরামপুরে নদীর পাড়েই মিলতে পারে বাইপাস সড়কের সমাধান
  • ২১ এপ্রিল ২০২৬
জবিতে শূন্য আসনে ভর্তির নির্দেশনা ও সময়সীমা প্রকাশের বিজ্ঞপ…
  • ২১ এপ্রিল ২০২৬
এখনই উন্মুক্ত হচ্ছে না বদলি সফটওয়্যার
  • ২১ এপ্রিল ২০২৬
ফের চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অনেক
  • ২১ এপ্রিল ২০২৬
নেত্রকোনার হাওরে শ্রমিক ও হারভেস্টারের সংকট, ধান কাটা নিয়ে …
  • ২১ এপ্রিল ২০২৬