যশোরে ফুটবল খেলা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

১২ মে ২০২৪, ০১:২২ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২০ PM
কলেজছাত্র নুর হোসেন নুর

কলেজছাত্র নুর হোসেন নুর © ফাইল ফটো

ফুটবল খেলা নিয়ে বিরোধে জড়িয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যশোরে এক কলেজছাত্র খুন হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১১ মে) রাতে শহরের শংকরপুর আকবরের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কলেজছাত্র স্থানীয় আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার নাম নুর হোসেন নুর এবং তিনি ওই এলাকার নজরুল মোল্লার ছেলে।

নিহতের স্বজনরা জানিয়েছেন, শুক্রবার শংকরপুরে ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। যা স্থানীয়রা মীমাংসার চেষ্টা করে তবে দু’পক্ষের মধ্যেই রেশ থেকে যায়। পরে শনিবার রাতে শংকরপুর চোপদারপাড়া এলাকার পচা, কানা রনি, রিয়াদ, মনিরসহ আরও কয়েকজন যুবক এসে নুরকে চাকু মেরে একটি ঘরের মধ্যে আটকে রাখে। এ সময় আশপাশের লোকজন নুরের চিৎকার শুনে এগিয়ে এসে নুরুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসাপাতালে ভর্তি করে। সেখানকার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করেন। খুলনায় নিয়ে যাওয়ার পথেই নুরের মৃত্যু হয়। 

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার (ওসি) ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূলত একটি ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে শক্রতা শুরু হয়। জড়িতদের ধরতে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

 
টানা ৫ দিন সারাদেশে বৃষ্টির আভাস
  • ২৮ মার্চ ২০২৬
ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২৮ মার্চ ২০২৬
ইরানের পর আরও এক দেশে হামলার ইঙ্গিত ট্রাম্পের
  • ২৮ মার্চ ২০২৬
কলেজে তালা ভেঙে চুরি, অধ্যক্ষ কক্ষ থেকে প্রজেক্টরসহ মূল্যবা…
  • ২৮ মার্চ ২০২৬
ইসরায়েলে ছোড়া ক্ষেপণাস্ত্রে ভারত-পাকিস্তানসহ ৪ দেশের নাম
  • ২৮ মার্চ ২০২৬
বাসের তেল শেষ হওয়ায় রেললাইনে বসে ছিলেন যাত্রীরা, মুহুর্তেই …
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence