সোনার দাম ভরিতে বাড়ল ১৮৩২ টাকা, আজ থেকে কার্যকর

১২ মে ২০২৪, ১১:১২ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২০ PM
সোনার দাম ভরিতে বাড়ল ১৮৩২ টাকা

সোনার দাম ভরিতে বাড়ল ১৮৩২ টাকা © সংগৃহীত

টানা চতুর্থ দফায় দেশের বাজারে বাড়ল সোনার দাম। আবারও ভরিতে বাড়লো ১৮৩২ টাকা। টানা আট দফা কমার পর চার দফা বাড়ানো হলো সোনার দাম। এবার ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে এক হাজার ৮৩২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ১৭ হাজার ২৮২ টাকা। 

আজ রবিবার (১২ মে) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে। শনিবার (১১ মে) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং মনিটরিংয়ের চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির সভায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল রবিবার থেকে নতুন দামে সোনার বিক্রি হবে। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ১১ হাজার ৯৫১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৫ হাজার ৯৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭৯ হাজার ৩৩৯ টাকা করা হয়েছে। 

অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১০০ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ছয় টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়। সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার টানা তৃতীয় দফায় ২২ ক্যারেটের সোনার দাম সাড়ে চার হাজার টাকা বাড়িয়ে এক লাখ ১৫ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

 
ট্যাগ: জাতীয়
কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
পূজা দেখতে বেরিয়ে প্রাণ গেল ভাই-বোনের
  • ১৯ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে মসজিদে মাইকিং করে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০
  • ১৯ অক্টোবর ২০২৬
চুয়েটের অচলবস্থা নিরসনে বুয়েট-চবি-সিভাসু ভিসিসহ ৫ সদস্যের …
  • ১৯ অক্টোবর ২০২৬
ভিন্ন হান্নানের আলিশান বাড়িকে ‘এনসিপির হান্নান মাসউদের বাড়ি…
  • ১৯ অক্টোবর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের পরীক্ষার রুটিন প্…
  • ১৯ অক্টোবর ২০২৬