জানা গেল ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের ছুটির দিন

১১ মে ২০২৪, ১০:০৮ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২০ PM
ঈদের ছুটিতে বাড়ি ফেরা

ঈদের ছুটিতে বাড়ি ফেরা © সংগৃহীত

ঈদুল ফিতরের দুই মাস ১০ দিন পর পালিত হয় ঈদুল আজহা। দিনের হিসাবে যা সবোর্চ্চ ৭০ দিন হতে পারে। কবে ঈদ, সেই তারিখ জানার আগ্রহের পাশাপাশি ছুটি কবে থেকে শুরু, সেই হিসাব-নিকাশও করতে থাকেন অনেকেই। কারণ, ঈদের ছুটিতে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন মানুষ। যারা দূর-দূরান্তে থাকেন, ছুটিতে তারা ছুটে যান প্রিয়জনদের কাছে।

এবারের ঈদুল আজহায় টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এর মধ্যে দু’দিন সাপ্তাহিক ছুটি আর তিন দিন ঈদের ছুটি।

জানা গেছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ১৭ জুন (সোমবার) দেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এবারের ছুটি শুরু হবে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন (রোববার) থেকে। যা চলবে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত।

এর আগে, ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসাবে মোট পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর দিনটি পালন করেন। হিজরি বর্ষপঞ্জি হিসাবে জিলহজ্জ মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত তিন দিন ঈদুল আজহা চলে। হিজরি চন্দ্র বছরের গণনা অনুযায়ী ঈদুল ফিতর ও ঈদুল আজহার মাঝে ২ মাস ১০ দিনের ব্যবধান থাকে।

এবার ১০ জিলহজ বা ঈদুল আজহা হতে পারে জুন মাসের ১৬ বা ১৭ তারিখে। সৌদি আরবের চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী, জুন মাসের ১৬ তারিখে দেশটিতে ঈদুল আজহা পালিত হবে।

বাংলাদেশে সাধারণত সৌদি আরব, কাতার, ওমান, আরব আমিরাত এসব দেশের পরের দিন ঈদুল আজহা পালন করা হয়। সেই হিসাবে বাংলাদেশে ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাসের ১৭ তারিখে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখে পরিবর্তন হতে পারে।

 
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
কাজে যাওয়ার পথে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের, আহত ২ বন্ধু
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব …
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
পূজা দেখতে বেরিয়ে প্রাণ গেল ভাই-বোনের
  • ১৯ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে মসজিদে মাইকিং করে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০
  • ১৯ অক্টোবর ২০২৬