বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রীর মৃত্যু

১১ মে ২০২৪, ০৯:২১ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২০ PM

© সংগৃহীত

বগুড়া সদরে বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আফসানা আক্তার (২০) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। শনিবার (১১ মে) দুপুর ১টার দিকে উপজেলার পীরগাছা-মহাস্থানগড় সড়কের পীরগাছা বন্দরে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আফসানার বন্ধু ও মোটরসাইকেলের চালক তাওসিফ হোসেন (২২) নামের এক তরুণ আহত হন। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিসাধীন।

নিহত আফসানা আক্তার বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ার রুইল শেখের মেয়ে। তিনি সরকারি আজিজুল হক কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রনি কুমার দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আফসান ও তাওসিফ সম্পর্কে বন্ধু। আজ তারা ঘুরতে বেরিয়েছিলেন। পীরগাছা এলাকায় তাওসিফের মোটরসাইকের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মাথায় আঘাত পেয়ে আফসানার মৃত্যু হয়।

স্থানীয়রা তাওসিফকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠান। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

 
কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
পূজা দেখতে বেরিয়ে প্রাণ গেল ভাই-বোনের
  • ১৯ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে মসজিদে মাইকিং করে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০
  • ১৯ অক্টোবর ২০২৬
চুয়েটের অচলবস্থা নিরসনে বুয়েট-চবি-সিভাসু ভিসিসহ ৫ সদস্যের …
  • ১৯ অক্টোবর ২০২৬
ভিন্ন হান্নানের আলিশান বাড়িকে ‘এনসিপির হান্নান মাসউদের বাড়ি…
  • ১৯ অক্টোবর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের পরীক্ষার রুটিন প্…
  • ১৯ অক্টোবর ২০২৬