চাচার সঙ্গে দেখা করতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

১১ মে ২০২৪, ০৪:০২ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২২ PM
নিহত মামুন সমাদ্দার (২২)

নিহত মামুন সমাদ্দার (২২) © সংগৃহীত

নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় মামুন সমাদ্দার (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১১ মে) সকাল ৭টার দিকে সদর উপজেলার কাড়ারবিল এলাকায় নড়াইল-ফুলতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় কাজেম আলী (৩৬) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। 

নিহত মামুন নড়াইল পৌরসভার রঘুনাথপুর গ্রামের বাবলু সমাদ্দারের ছেলে। তিনি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন। আহত কাজেম আলী একই পৌরসভার উজিরপুর এলাকার আজিজ মণ্ডলের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে নিজ বাড়ি পৌরসভার রঘুনাথপুর থেকে মোটরসাইকেল যোগে কালিয়া উপজেলার যাদবপুরে তার চাচার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা দেন মামুন সমাদ্দার। এ সময় তিনি নড়াইল-গোবরা সড়কের কাড়ারবিল নামক স্থানে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মামুন সমাদ্দারের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন বাইসাইকেলে থাকা কাজেম আলী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে আহত কাজেম আলীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়। 

এ ব্যাপারে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ নড়াইল সদর হাসপাতালে আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 
দুর্যোগের সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় অনেক মৃত্যু ঘটে…
  • ৩১ মার্চ ২০২৬
স্কুলগুলোতে অনলাইন-অফলাইন ক্লাসের চিন্তাভাবনা চলছে: শিক্ষাম…
  • ৩১ মার্চ ২০২৬
আনোয়ারায় বেশি দামে খোলা তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা
  • ৩১ মার্চ ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে ডিজিকন, পদ ২০, আবেদন …
  • ৩১ মার্চ ২০২৬
তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ
  • ৩১ মার্চ ২০২৬
ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence