হায়দার আকবর খান রনো আর নেই

১১ মে ২০২৪, ০৯:১৫ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২২ PM
প্রবীন বাম রাজনীতিবিদ হায়দার আকবর খান রনো

প্রবীন বাম রাজনীতিবিদ হায়দার আকবর খান রনো © সংগৃহীত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা প্রবীন বাম রাজনীতিবিদ হায়দার আকবর খান রনো মারা গেছেন। শুক্রবার (১০ মে) দিবাগত রাত ২টা ৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য জলি তালুকদার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জলি তালুকদার বলেন, ধানমন্ডিতে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন  হায়দার আকবর খান রনো। গত সোমবার বেশি অসুস্থবোধ করলে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর শ্বাসকষ্ট ছিল।

১৯৪২ সালের ৩১ আগস্ট অবিভক্ত ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন  হায়দার আকবর খান রনো। তাঁর পৈতৃক নিবাস নড়াইলের বরাশুলায়। তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। 

আরো পড়ুন: রেকর্ড পরিমাণ ভোটে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস সাধারণ পরিষদে

হায়দার আকবর খান রনো মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। ২০১০ সালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ছেড়ে সিপিবিতে যোগ দেন। ২০১২ সালে তাকে প্রেসিডিয়াম সদস্য করা হয়। এরপর সিপিবির উপদেষ্টা হন তিনি।

ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
  • ০৮ এপ্রিল ২০২৬
close