৮ বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১০ মে ২০২৪, ০৩:০৩ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

তীব্র তাপদাহের পর সারা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। গতকাল থেকে এর প্রভাব কমে তাপমাত্রা কিছুটা বেড়ে যায়। তবে কোথাও তাপপ্রবাহ হয়নি। এর মধ্যেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১০ মে) সকাল ৯টার আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এছাড়া দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হবে, যা অস্থায়ীভাবে দমকা হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

আজ শুক্রবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৬৯ শতাংশ। সারা দেশে বৃষ্টি আগের দিনের চেয়ে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন দেশের ৪৪টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখা গেছে, গতকাল এর মধ্যে আটটি স্টেশন বাদে আর কোথাও বৃষ্টি হয়নি। আগের ২৪ ঘণ্টায় দেশের ২৪টি স্টেশনে বৃষ্টি হয়েছিল। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৪ মিলিমিটার। আগের দিন সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল মাইজদীকোর্টে ১৫ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, ঝড়বৃষ্টির প্রবণতা বেড়ে যাওয়া, আবার কমে গরম বেড়ে যাওয়া এখনকার সময়ের বৈশিষ্ট্য। এটা প্রাক্‌-মৌসুমি বায়ুর সময়। এ সময়টায় এমন হয়।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে, ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুষ্টিয়ার কুমারখালীতে, ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
কাজে যাওয়ার পথে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের, আহত ২ বন্ধু
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব …
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
পূজা দেখতে বেরিয়ে প্রাণ গেল ভাই-বোনের
  • ১৯ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে মসজিদে মাইকিং করে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০
  • ১৯ অক্টোবর ২০২৬