ছয় বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

১০ মে ২০২৪, ১২:০০ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২২ PM

© সংগৃহীত

দেশের ছয় বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত তিন দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পর গতকাল বৃহস্পতিবার কিছুটা কমে আসে। তাপমাত্রাও খানিকটা বেড়ে যায়। তবে তাপপ্রবাহ হয়নি কোথাও।

আবহাওয়া অধিদপ্তরের ৪৪টি স্টেশনের মধ্যেম গতকাল আটটি স্টেশন বাদে আর কোথাও বৃষ্টি হয়নি। আগের ২৪ ঘণ্টায় দেশের ২৪টি স্টেশনে বৃষ্টি হয়েছিল। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৪ মিলিমিটার। আগের দিন সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল মাইজদীকোর্টে ১৫ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এই বৃষ্টির ফলে আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ঝড়বৃষ্টির প্রবণতা বেড়ে যাওয়া, আবার কমে গরম বেড়ে যাওয়া এখনকার সময়ের বৈশিষ্ট্য। এটা প্রাক্‌-মৌসুমি বায়ুর সময়। এ সময়টায় এমন হয়।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে, ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুষ্টিয়ার কুমারখালীতে, ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close