মামাবাড়িতে ঝুলছিল কলেজছাত্রীর মরদেহ

১০ মে ২০২৪, ১০:১৫ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২২ PM

© সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় হালিমা জান্নাত মালিহা (২৪) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ মে) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মুসলিমপাড়া এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

হালিমা জান্নাত মালিহা উপজেলার মহিপুরের বাসিন্দা শহীদ মোল্লার মেয়ে। তিনি কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ বিএ (পাস কোর্স) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, পাঁচ বছর আগে পার্শ্ববর্তী আমতলী উপজেলার বাসিন্দা শাহাজাদা হাওলাদারের ছেলে আল হাদী মোহাম্মদ আবিরের সঙ্গে তার বিয়ে হয়। লেখাপড়ার সুবাদে পৌর শহরের মুসলিমপাড়া এলাকার বসিন্দা তার মামা মহিউদ্দিন মিলন তালুকদারের বাসায় থাকতেন। সন্ধ্যার পর থেকে তার রুমের দরজা বন্ধ ছিল। পরে সাড়া না পেয়ে পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।

এবিষয়ে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

 
কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র হাতে মুখোশধারীদের তাণ্ডব, লুট ৫…
  • ২০ অক্টোবর ২০২৬
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
কাজে যাওয়ার পথে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের, আহত ২ বন্ধু
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব …
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
পূজা দেখতে বেরিয়ে প্রাণ গেল ভাই-বোনের
  • ১৯ অক্টোবর ২০২৬