দেশে ফিরেই গ্রেফতার ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিক

০৮ মে ২০২৪, ০৭:০৮ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৩ PM

© সংগৃহীত

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবন গ্রিন কোজি কটেজে আগুনের ঘটনায় ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিক সোহেল সিরাজ গ্রেফতার হয়েছেন। মালয়েশিয়া থেকে মঙ্গলবার (৭ মে) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সোহেল সিরাজ। বুধবার (৮ মে) সকালে সোহেল সিরাজকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুনানি শেষে আদালত তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ ও তথ্য বিভাগের উপ-পরিদর্শক (এসআই) নিজামউদ্দিন ফকির সোহেলের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের বহুতল ভবনে আগ্নিকাণ্ড ঘটে। এতে ৪৬ জন প্রাণ হারান। ওই ভবনের দ্বিতীয় তলায় ছিল কাচ্চি ভাই রেস্টুরেন্টটি। এ ছাড়া ভবনটির অন্য তলায়ও অনেকগুলো খাবারের দোকান ছিল। এ ঘটনায় অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে মামলা করে পুলিশ। মামলাটি তদন্ত করছে সিআইডি।

 
কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র হাতে মুখোশধারীদের তাণ্ডব, লুট ৫…
  • ২০ অক্টোবর ২০২৬
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
কাজে যাওয়ার পথে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের, আহত ২ বন্ধু
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব …
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
পূজা দেখতে বেরিয়ে প্রাণ গেল ভাই-বোনের
  • ১৯ অক্টোবর ২০২৬