ভোটের দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় আহত ইউএনও

০৮ মে ২০২৪, ১০:৫৬ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৪ PM
ভোটের দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় আহত ইউএনও

ভোটের দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় আহত ইউএনও © সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি গাড়ি। দুর্ঘটনায় ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স গুরুতর আহত হয়েছেন। 

বুধবার (৮ মে) ভোর পৌনে ৬টায় উপজেলার শেরপুর সড়কের সিংহেশ্বর ইউনিয়নের হরিরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়িতে থাকা ইউএনও আরিফুর রহমান প্রিন্স অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য ফুলপুরে অবস্থান করছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভোর পৌনে ৬টার দিকে সিংহেশ্বর ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছে দিয়ে ফেরার পথে ঢাকা থেকে শেরপুরগামী যাত্রীবাসী বাসের সঙ্গে ওই ইউএনও’র গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসটিকে জব্দ করা হলেও পালিয়ে গেছেন চালক।

ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম বলেন, নির্বাচনের দায়িত্ব পালনকালে এই দুর্ঘটনা ঘটেছে। তবে এখন তিনি সুস্থ আছেন। বিস্তারিত পরে জানানো হবে।  

ট্যাগ: জাতীয়
কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র হাতে মুখোশধারীদের তাণ্ডব, লুট ৫…
  • ২০ অক্টোবর ২০২৬
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
কাজে যাওয়ার পথে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের, আহত ২ বন্ধু
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব …
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
পূজা দেখতে বেরিয়ে প্রাণ গেল ভাই-বোনের
  • ১৯ অক্টোবর ২০২৬