পঞ্চগড়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

০৮ মে ২০২৪, ১০:২৭ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৪ PM
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) © ফাইল ফটো

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (৮ মে) ভোরে তেঁতুলিয়া উপজেলার রণচন্ডী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন তেঁতুলিয়া উপজেলার মাগুড়া এলাকার জুনু মিয়ার ছেলে আব্দুল জলিল (২৪) ও তিরনইহাট ব্রম্মতল এলাকার কেতাব আলীর ছেলে ইয়াসীন আলী (২৩)।

স্থানীয়দের সূত্রে জানা যায়, ভোরে কয়েকজন যুবক ভারতীয় ওই সীমান্তের কাছে গেলে বিএসএফ সদস্যরা তাদের গুলি করে। পরে মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান বিএফএসের গুলিতে দুজন নিহতের তথ্য নিশ্চিত করে বলেন, নিহতদের নাম-পরিচয় পাওয়া গেছে। তবে পরিবার বা স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে এখনও কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। এ নিয়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে ধোঁয়াশা, যা বলছে ম…
  • ২২ এপ্রিল ২০২৬
পদ্মায় নৌ পুলিশের ওপর দুর্বৃত্তদের হামলা, আহত ৬
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ২২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে কন্টেইনার জাহাজে ইরানের হামলা
  • ২২ এপ্রিল ২০২৬
মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডে ১৫ বসতঘর পুড়ে ছাই
  • ২২ এপ্রিল ২০২৬
পানিশূন্যতা কী? শরীরে এর লক্ষণগুলো কীভাবে বুঝবেন
  • ২২ এপ্রিল ২০২৬