নাটোরে ট্রাক্টরের নিচে চাপা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

০৭ মে ২০২৪, ০৩:৫৫ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৪ PM
নিহত আরমান (১৫)

নিহত আরমান (১৫) © সংগৃহীত

নাটোরের সিংড়ায় ধানবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে আরমান (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় তিন ধানকাটা শ্রমিকও আহত হয়েছেন। মঙ্গলবার (৭ মে) সকালে উপজেলার ছোট চোউরগাড়ি বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরমান আলী সিংড়া পৌর এলাকার উত্তর দমদমা মহল্লার মো. গোলাম মোস্তফার ছেলে ও সিংড়া দমদমা পাইলট হাইস্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সকালে মামার ট্রাক্টর নিয়ে ছোট চোউরগাড়ি বিলে কাটা ধান বয়ে আনতে যায় আরমান। ধানবোঝাই করে ফিরে আসার সময় নিচু জমি থেকে মূল রাস্তায় ওঠার সময় ট্রাক্টরটি উল্টে যায়। এতে সে ছিটকে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তিন ধানকাটা শ্রমিকও আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরমানের মরদেহ উদ্ধার করে। পরে আরমানের স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান। তবে ট্রাক্টরটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

 
গ্রামীণ ওয়াটারের বোর্ড সভায় যোগ দিলেন ড. মুহাম্মদ ইউনুস
  • ০৪ মার্চ ২০২৬
সমালোচনার মুখে সিদ্ধান্ত পরিবর্তন ইবির হল প্রশাসনের
  • ০৪ মার্চ ২০২৬
মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন দুই রাজনৈতিক উপদেষ্টা নজরুল-রিজভী
  • ০৪ মার্চ ২০২৬
শিক্ষকদের উৎসব ভাতা বাড়াতে দরকার ২৮৫ কোটি টাকা
  • ০৪ মার্চ ২০২৬
হাসপাতাল থেকে এলাকার মানুষের জন্য খুশির সংবাদ দিলেন ডা. মাহ…
  • ০৪ মার্চ ২০২৬
নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী
  • ০৪ মার্চ ২০২৬