প্রেম করে বিয়ে, ২৪ দিনের মাথায় গলায় ফাঁস ছাত্রলীগ নেতার স্ত্রীর

০৬ মে ২০২৪, ১১:৫৫ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪০ PM
নুসরাত জাহান মাহি

নুসরাত জাহান মাহি © সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জে বিয়ের ২৪ দিনের মাথায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির স্ত্রী আত্মহত্যা করেছেন। সোমবার (৬ মে) দুপুরে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুরের নুসরাত জাহান মাহি (১৯) নামের এই তরুণী আত্মহত্যা করেন।

মাহি উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির হোসেনের স্ত্রী এবং শাহরাস্তি উপজেলার উনকিলা গ্রামের মাহমুদ মোরশেদের মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল জাকির ও মাহির পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের মাত্র ২৪ দিনের মাথায় মাহির শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পারিবারিক কলহ নাকি অন্য কারণে মাহি  আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। 

গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ আহমেদ হিরা বলেন, তারা প্রেম করে বিয়ে করেছিলেন। পরে উভয় পরিবার বিষয়টি মেনে নেন। মেয়েটি আজ ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে বিষয়টি জানা নেই।

হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, মরদেহটি  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে হাজীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

 
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৬৪ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, আবে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ কবে, জানাল ইসি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে মন্ত্রণালয়ে সভার গুঞ্জন, যা জানা যাচ্ছে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9