স্কুলগামী ১৬ হাজার ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার

০৬ মে ২০২৪, ০৫:২০ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪০ PM

© সংগৃহীত

বাংলাদেশের স্কুলগামী নারী শিক্ষার্থীদের বাইসাইকেল দেবে সরকার।  প্রাথমিকভাবে, সারাদেশের ১৬,০০০ ছাত্রীর মধ্যে এই সাইকেল বিতরণ করা হবে। চলতি বছরেই এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

'কিশোরী ক্ষমতায়নে স্কুলগামী ছাত্রীদের বাইসাইকেল প্রদান'— শীর্ষক এ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো, দরিদ্র ও মেধাবী ছাত্রীদের স্কুলে যাতায়াতকে নিরাপদ ও সহজ করা। 

প্রস্তাবিত প্রকল্প নিয়ে ইতোমধ্যে পরিকল্পনা কমিশনে প্রকল্প মূল্যায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গত ২ এপ্রিল। মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান জানান, প্রকল্পটি চলতি বছরের জুলাইয়ে শুরু হবে এবং চলবে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত।

এ প্রকল্প বাস্তবায়নের পেছনে আরও যে উদ্দেশ্যগুলো রয়েছে তা হলো— এর মাধ্যমে নিয়মিত শিক্ষা কার্যক্রম নিশ্চিতকরণে সহায়তার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ করা, দরিদ্র ও মেধাবী ছাত্রীদের স্কুলে যাতায়াত নিরাপদ ও সহজ করা, স্কুলগামী ছাত্রীদের ঝরে পড়া রোধ করার মাধ্যমে নিরবচ্ছিন্ন শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা, স্কুলগামী ছাত্রীদের আত্মবিশ্বাস ও সক্ষমতা বৃদ্ধি করে নেতৃত্বের মনোভাব সৃষ্টি করা। 

সাইকেল বিতরণের ক্ষেত্রে সরকারি স্কুলগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে ছাত্রীদের মেধা, দারিদ্র্য ও অন্যান্য প্রাসঙ্গিক চলকের ওপর স্কোরিং করে তার ভিত্তিতে উপকারভোগী নির্বাচন করা হবে। 

প্রকল্পের উপকারভোগী নির্ধারণের জন্য উপজেলা পর্যায়ে নির্দিষ্ট ফরম্যাট বা ক্রাইটেরিয়া অনুসরণ করে ছাত্রীদের তালিকা তৈরি করা এবং উপকারভোগী বাছাই কমিটিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত কর্মকর্তা, লোকাল থানার পরিবর্তে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে অন্তর্ভুক্ত করা এবং উক্ত কমিটিতে ইউনিয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও পৌরসভার ক্ষেত্রে সংশ্লিষ্ট মেয়রকে অন্তর্ভুক্ত করা হবে। 

এ প্রকল্পের আওতায় ৮টি বিভাগের ৮টি জেলার ৪৮টি উপজেলায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীরা সাইকেল পাবে। প্রাথমিকভাবে রাজবাড়ী, খাগড়াছড়ি, সুনামগঞ্জ, জামালপুর, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, ঝিনাইদহ ও বরগুনায় এই বাইসাইকেল দেওয়া হবে।

 
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close