উচ্চশিক্ষার মান নিশ্চিতে তত্ত্বাবধান কার্যক্রম জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির

০৬ মে ২০২৪, ০৪:২৩ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪০ PM
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তত্ত্বাবধান কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (৬ মে) দুপুরে বঙ্গভবনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ নির্দেশনা দেন।

সাক্ষাৎকালে উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিকসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

দেশব্যাপী উচ্চ শিক্ষা বিস্তারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবদান তুলে ধরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, শিক্ষা বিস্তারের পাশাপাশি শিক্ষার গুণগতমান নিশ্চিত করা খুবই জরুরি। শিক্ষার্থীরা যাতে ডিগ্রি অর্জন করে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে সেই লক্ষ্যে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম  বাড়ানোর ওপর জোর দেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন শিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণ এবং দক্ষতাভিত্তিক কার্যক্রম বাস্তবায়নেরও পরামর্শ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা এ সময় উপস্থিত ছিলেন। 

 
অনলাইন ক্লাসে যাচ্ছে না প্রাথমিক বিদ্যালয়
  • ০৬ এপ্রিল ২০২৬
ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে ঝলসে দিলেন স্বামী
  • ০৬ এপ্রিল ২০২৬
আবারো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিলেন সাকিব
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের আরও এক শীর্ষ কর্মকর্তা…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রাইভেটকারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘ…
  • ০৬ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ১১ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬