রাজধানীতে ঝড়ে দেয়াল ভেঙে ঘুমন্ত নারীর মৃত্যু, আহত ৭

০৬ মে ২০২৪, ০৮:২৩ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪০ PM
রাজধানীতে ঝড়ে দেয়াল ভেঙে ঘুমন্ত নারীর মৃত্যু

রাজধানীতে ঝড়ে দেয়াল ভেঙে ঘুমন্ত নারীর মৃত্যু © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে ঝড়ে বহুতল ভবনের নির্মাণাধীন ওয়াল ভেঙে পাশের টিনশেড ঘরের ওপর পড়ে ঘুমন্ত অবস্থায় রেশমা নামে (৪০) এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। আহতরা হলেন- রুহান (৪), রাহাত (৭), রাফি (৯), রুমা (৩০), লুৎফা (৩৫), ফারুক (৪৫), লিমা (৩০)।

রোববার (৫ মে) রাত ১০টার পর রাজধানীতে ঝড় শুরু হয়। বিভিন্ন জায়গায় ঝুম বৃষ্টি নামে। সঙ্গে পড়তে থাকে শিলাবৃষ্টিও। প্রায় এক ঘণ্টা পর থামে ঝড়ো বাতাস ও বৃষ্টিপাত। রাত ১০টার পর এই ঘটনা ঘটে। 

জানা গেছে, রোববার রাতে ১০টার পর ঝড়-বৃষ্টি শুরু হলে মোহাম্মদপুর ঢাকা উদ্যান সি ব্লকে ১৫ তলা ভবনের ১১ তলার নির্মাণাধীন ওয়াল ভেঙে পাশের টিনশেড ঘরের ওপর পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় রেশমা নামে (৪০) এক নারীর মৃত্যু হয়। আর ওই পরিবারের ৭ জন আহত হন।

মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত মিজানুর রহমান বলেন, নিহত রেশমার মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। আর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।  এছাড়া ঝড়ো বাতাসে গাছ ভেঙে পড়ে রাজধানীর বেশ কিছু এলাকায়ও।

আবহাওয়া অধিদপ্তরর জানিয়েছে, রোববার রাতে রাজধানীতে ৩৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। আর এ সময় বাতাসের গতিবেগ ছিল ৫৯ কিলোমিটার। এদিকে আগামী ৭২ ঘণ্টায় সারাদেশে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আজ সোমবার থেকে বৃষ্টিপাত বেড়ে তাপপ্রবাহ কমার বিষয়ও জানানো হয়েছে।

ট্যাগ: জাতীয়
কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র হাতে মুখোশধারীদের তাণ্ডব, লুট ৫…
  • ২০ অক্টোবর ২০২৬
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
কাজে যাওয়ার পথে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের, আহত ২ বন্ধু
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব …
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
পূজা দেখতে বেরিয়ে প্রাণ গেল ভাই-বোনের
  • ১৯ অক্টোবর ২০২৬