‘সাংবাদিকদের ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস হচ্ছে’

০৫ মে ২০২৪, ০৮:৩২ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪০ PM
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম © সংগৃহীত

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বলেছেন, সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করে একটি আইন প্রণয়নের কাজ চলছে। তবে যাদের অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না।

রবিবার বরিশালে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক এক কর্মশালায় তিনি এই কথা বলেন। তিনি বলেন, সংসদে বিল পেশ করার জন্য মন্ত্রণালয়ে ভেটিং হয়ে গেছে। আশা করছি শিগগির এটি আইন হিসেবে পাস হবে।

সাংবাদিকদের আইনগত সুরক্ষার ব্যাপারে নিজামুল হক বলেন, সাংবাদিকদের গ্রেপ্তারে প্রেস কাউন্সিলের অনুমতি লাগবে। এ রকম একটি বিষয় আলোচনা হচ্ছে। এটি করা হলে সাংবাদিকদের জন্য স্বস্তিদায়ক হবে।

তিনি বলেন, নতুন আইনে প্রেস কাউন্সিলের ক্ষমতা বাড়িয়ে জেল জরিমানার বিষয়টি অন্তর্ভুক্ত করতে আমরা কাজ করছি। নতুন আইনে সম্ভবত জরিমানার বিষয়টি থাকবে। এই বিষয়টি না থাকলে তো কেউ প্রেস কাউন্সিলে আসতে আগ্রহী হবে না। এমনিতেই যে কেউ ফৌজদারি অভিযোগ নিয়ে প্রচলিত আদালতে যেতে পারে। প্রেস কাউন্সিলের তিরস্কার করা ছাড়া কিছু না করার থাকলে কেউ আসবে কেন।

কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র হাতে মুখোশধারীদের তাণ্ডব, লুট ৫…
  • ২০ অক্টোবর ২০২৬
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
কাজে যাওয়ার পথে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের, আহত ২ বন্ধু
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব …
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
পূজা দেখতে বেরিয়ে প্রাণ গেল ভাই-বোনের
  • ১৯ অক্টোবর ২০২৬