মাদ্রাসায় যাওয়ার পথে হিট স্ট্রোকে শিক্ষকের মৃত্যু

০৫ মে ২০২৪, ০৯:০২ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪১ PM
জানাজায় মানুষ ও ইনসেটে মাওলানা ছালামত উল্লাহ

জানাজায় মানুষ ও ইনসেটে মাওলানা ছালামত উল্লাহ © সংগৃহীত

কক্সবাজারে মাদ্রাসায় যাওয়ার পথে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার ভোর সাড়ে ৪টায় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষকের মৃত্যু হয়।

নিহত শিক্ষকের নাম মাওলানা ছালামত উল্লাহ। তিনি রামু মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ। মাওলানা ছালামত উল্লাহ রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘির বাসিন্দা। তিনি কক্সবাজারের কলাতলী এলাকার নুর আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার মাদ্রাসায় যাওয়ায় পথে রামু চৌমুহনী স্টেশনে হিট স্ট্রোকে আক্রান্ত হন মাওলানা ছালামত। পরে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

 
ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬