বগুড়ায় বিস্ফোরণে দগ্ধ সেই স্কুলছাত্রীর মৃত্যু

০৪ মে ২০২৪, ১০:৫০ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪১ PM
বিস্ফোরণের ক্ষতিগ্রস্থ বাড়ি ও নিহত ছাত্রী

বিস্ফোরণের ক্ষতিগ্রস্থ বাড়ি ও নিহত ছাত্রী © সংগৃহীত

বগুড়ায় বসতবাড়িতে বিস্ফোরণে আহত স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে৷ শনিবার রাত সাড়ে আটটার দিকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷ 

নিহতের নাম তাসনিম বুশরা৷ সে মালতীনগর মোল্লাপাড়া এলাকার আলী হোসেন বাবুর মেয়ে এবং মালতীনগর হাই স্কুলের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করতো।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার বনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আমিনুল ইসলাম। তিনি বলেন, রেজাউলের বাড়িতে বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত স্কুলছাত্রী বুশরা ঢাকায় ছয়দিন চিকিৎসাধীন থাকার পর আজ রাতে মারা গেছে। তার মরদেহ আনার ব্যবস্থা নেয়া হচ্ছে।

এর আগে গত ২৮ এপ্রিল রাতে মালতীনগর মোল্লাপাড়ায় রেজাউল করিমের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় বুশরার সাথে আরও তিনজন আহত হন৷ পরে এ ঘটনায় পুলিশ রেজাউলকে আসামিকে মামলা দায়ের করে এবং তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, ‘গত রবিবার রাতে রেজাউলের বাড়িতে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাড়িতে থাকা তিন শিশুসহ চারজন গুরুতর আহত হন৷ এছাড়াও রেজাউলের বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়। পরে পুলিশ ওই বাড়ি থেকে সুতলি দিয়ে পেচানো ২৪০ পিস বিস্ফোরক দ্রব্য, বিস্ফোরণ দ্রব্য তৈরীর কাজে ব্যবহৃত ৪০ পিস ছোট ছোট কাগজ, পেচানো সুতলির পোটলা, একটি ভাঙা টিনের কৌটা এবং এক মাথা পোড়া একটি গ্যাস সিলিন্ডারের রেগুলেটর। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা দায়ের করলে বাড়ির মালিক রেজাউলকে গ্রেপ্তার করা হয়৷’

তিনি আরও জানান, সোমবার রাত সোয়া আটটার দিকে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনটের আট সদস্যের একটি টিম আসে। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করে নিয়ে যায়৷

 
এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকল…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেয়ার করল হোয়াইট হা…
  • ০৮ এপ্রিল ২০২৬
close