ধান কাটতে গিয়ে ‘হিটস্ট্রোকে’ শ্রমিকের মৃত্যু

০৪ মে ২০২৪, ১০:০৮ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪১ PM

© প্রতীকী ছবি

প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে বরিশালের উজিরপুরে ধান কাটার সময় জামাল ফরাজী (২৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হিটস্ট্রোকে মারা গেছেন।

শনিবার (০৪ মে) সকালের দিকে উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের নরসিংহা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত জামাল বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার ফুলতলা এলাকার সৈয়দ ফরাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টার দিকে উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের নরসিংহা এলাকায় মোখলেস খানের জমিতে বোরো ধান কাটার জন্য যান জামাল ফরাজীসহ অন্য শ্রমিকরা। প্রচণ্ড গরমের মধ্যে জামাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে জমির মালিক মোকলেসসহ স্থানীয়রা জামালকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ জানান, শ্রমিক অসুস্থ হওয়ার বিষয়টি শুনে খোঁজখবর নেওয়া হয়েছে। মরদেহ যথাযথ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগ: শ্রমিক
হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
লন্ডনে তারেক রহমানকে ‘ট্রফি’ দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসে…
  • ০৭ এপ্রিল ২০২৬
মুক্তি পেয়ে যা বললেন জামায়াতের নারী কর্মী সাওদা সুমি
  • ০৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে চাকরি, পদ ৬, আবেদ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর আসছেন ২৭ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
close