এবার এক লাফে স্বর্ণের ভরিতে বাড়লো ৬ হাজার টাকার বেশি

০৪ মে ২০২৪, ০৮:০৬ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪১ PM

© ফাইল ফটো

সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৬ হাজার ১৬৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। টানা আটবার সোনার দাম কমানোর পর এবার একসাথে ৬ হাজার ১৬৩ টাকা বাড়ানো হলো।   

এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ১৫ হাজার ৩৪৫ টাকা। এর আগে এই মানের সোনার দাম ছিল অতি ভরি ১ লাখ ৯ হাজার ১৬৩ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। রবিবার (৫ মে) থেকে এ দাম কার্যকর করা হবে।

শনিবার (৪ মে) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ৩ মে ভালো মানের এক ভরি সোনার দাম ১ হাজার ৮৭৮ টাকা কমায় বাজুস। তারও আগে ৩০ এপ্রিল ৪২০, ২৯ এপ্রিল ১ হাজার ১১৫, ২৮ এপ্রিল ৩১৫, ২৭ এপ্রিল ৬৩০, ২৫ এপ্রিল ৬৩০, ২৪ এপ্রিল ২ হাজার ৯৯ এবং ২৩ এপ্রিল ৩ হাজার ১৩৮ টাকা কমানো হয়।

তার আগে অবশ্য টানা তিন দফা সোনার দাম বাড়ানো হয়েছিল। গত ৬, ৮ ও ১৮ এপ্রিল সোনার দা‌ম বা‌ড়িয়ে‌ছিল বাজুস। এর মধ্যে ৬ এপ্রিল বেড়ে‌ছিল ১ হাজার ৭৫০ টাকা, ৮ এপ্রিল ১ হাজার ৭৫০ টাকা এবং ১৮ এপ্রিল বেড়ে‌ছিল ২ হাজার ৬৫ টাকা।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১৫ হাজার ৩৪৫ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫ হাজার ১৯৭ টাকা, ১৮ ক্যারেট ৯০ হাজার ১৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৭৪ হাজার ৯৮৭ টাকায় বিক্রি করা হবে।

এদিকে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেট প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

ট্যাগ: দাম
কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র হাতে মুখোশধারীদের তাণ্ডব, লুট ৫…
  • ২০ অক্টোবর ২০২৬
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
কাজে যাওয়ার পথে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের, আহত ২ বন্ধু
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব …
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
পূজা দেখতে বেরিয়ে প্রাণ গেল ভাই-বোনের
  • ১৯ অক্টোবর ২০২৬