দিয়াবাড়ি লেকে গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু

০৪ মে ২০২৪, ০৬:০৭ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪১ PM

© সংগৃহীত

রাজধানী উত্তরার দিয়াবাড়ি লেকে গোসল করতে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়। শনিবার (৪ মে) দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের বয়স আনুমানিক ১৬ বছর।

জানা যায়, মিরপুরের শহীদ স্মৃতি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী তারা। ওই স্কুলের একই শ্রেণীর মোট পাঁচজন শিক্ষার্থী উত্তরা ১৬ নং সেক্টরের লেকে ১০ নং ব্রিজের কাছে গোসল করতে এসেছিলেন। তাদের মধ্যে ২ জন বেশি দূরে গিয়ে নিখোঁজ হন।

ফায়ার সার্ভিস কন্ট্রোলরুম থেকে ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ মরদেহ দুটি উদ্ধারের তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, দুপুর পৌনে ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে মারা যাওয়া দুজনের নাম জানা যায়নি। তবে তারা নবম শ্রেণির শিক্ষার্থী।

কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র হাতে মুখোশধারীদের তাণ্ডব, লুট ৫…
  • ২০ অক্টোবর ২০২৬
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
কাজে যাওয়ার পথে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের, আহত ২ বন্ধু
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব …
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
পূজা দেখতে বেরিয়ে প্রাণ গেল ভাই-বোনের
  • ১৯ অক্টোবর ২০২৬