হংকং সরকারের পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলোশিপ অর্জন করলেন ভোলার লোকমান

০৪ মে ২০২৪, ০২:৪৮ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪১ PM
ড. মো. লোকমান হোসেন

ড. মো. লোকমান হোসেন © টিডিসি ফটো

ভোলার লালমোহনের সন্তান ড. মো. লোকমান হোসেন হংকং সরকারের পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলোশিপ অর্জন করেছেন। তিনি লালমোহন পৌরসভা ১২ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী সওদাগর বাড়ীর আব্দুল জব্বার মানিক সওদাগরের ছেলে। ড. লোকমান লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯৯ সালে ষ্টার মার্কসহ বিজ্ঞান বিভাগে এসএসসি এবং সরকারি শাহবাজপুর ডিগ্রী কলেজ থেকে ২০০১ সালে প্রথম শ্রেণীতে এইচএসসি পাস করেন। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ফরেষ্ট্রী এন্ড এনভায়রমেন্ট সাইন্স থেকে ২০০৮ সালে পরিবেশ বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থানসহ বিএসসি ডিগ্রী অর্জন করেন। উক্ত বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে প্রথম শ্রেণীতে মাস্টার্স সম্পন্ন করেন। ২০১৬ সালে জার্মানির বেরেউথ বিশ্ববিদ্যালয় থেকে গ্লোবাল চেঞ্জ ইকোলোজি বিষয়ে দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করেন। 

পরবর্তীতে জার্মানির বেরেউথ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি রিসার্চ এটাচমেন্টসহ হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি বর্তমানে হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি তিনি হংকং সরকারের স্বনামধন্য পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলোশিপের জন্য মনোনীত হন।

তিনি জলবায়ু পরিবর্তনের কারণে জীববৈচিত্রের উপর ক্ষতিকর প্রভাব নিয়ে তার পিএইচডি গবেষণা সম্পন্ন করেন। তার গবেষণায় জার্মানি, চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ ২০ দেশের তৃণভূমির উপর জলবায়ু পরিবর্তনের ফলে কি ধরণের ঝুঁকি আছে এবং তা থেকে উত্তরণের উপায় বিশ্লেষণ করা হয়। তার এই গবেষণার জন্য হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি থেকে রিসার্চ এক্সেলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেন। 

পোস্ট ডক্টরাল রিসার্চ এ তিনি জলবায়ু পরিবর্তন বিষয়ে গবেষণা করবেন। এ গবেষণায় তিনি হংকং, চীন ও জার্মানির ৪ জন স্বনামধন্য বিজ্ঞানীর সাথে কাজ করবেন। তার পিএইচডির গবেষণা প্রবন্ধগুলো বিশ্বের খ্যাতনামা জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি ৪০ টির ও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন।

এছাড়াও তিনি গবেষণার জন্য ৩০ টির ও বেশি অ্যাওয়ার্ড অর্জন করেন। একাডেমিক এক্সেলেন্স এর জন্য বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ২০০৯ সালে মেরিট স্কলারশিপ, জার্মানির বেরেউথ বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪-২০১৬ সালে শিক্ষা বৃত্তি, জার্মানির এলিট নেটওয়ার্ক অব বাভারিয়া থেকে ২০১৬ সালে আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, হংকং সরকারের পিএইচডি ফেলোশিপ ২০১৮-২০২১ এবং চীনের ইউনিভার্সিটি অফ সাংহাই স্কলারশিপ অর্জন করেন।

এছাড়াও তিনি বিশ্বের ৯টি দেশের ৩৪ টি আন্তর্জাতিক কনফারেন্সে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করে ১৮টি বেস্ট স্পিকার অ্যাওয়ার্ড অর্জন করেন। ড. লোকমান হোসেন সকলের কাছে দোয়া প্রার্থী।

বিএনপির জাতীয় কাউন্সিল কবে, জানালেন মহাসচিব মির্জা ফখরুল
  • ১৯ মার্চ ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন, তদন্তে এল…
  • ১৯ মার্চ ২০২৬
উত্তর কোরিয়ার নির্বাচনে ৯৯.৯৩ শতাংশ ভোটে জয়ী কিমের দল
  • ১৯ মার্চ ২০২৬
ঈদ স্মৃতি: বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের গল্পে হারানো রেওয়াজ ফেরান…
  • ১৯ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৯ মার্চ ২০২৬
বাংলাদেশে ঈদ কবে, শুক্রবার না শনিবার?
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence