শিক্ষকের মর্যাদা ও বেতনের বিষয়টি নিয়ে কাজ চলছে: শিক্ষামন্ত্রী

০৪ মে ২০২৪, ১১:৪২ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪২ PM
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী © ফাইল ছবি

শিক্ষকের মর্যাদা ও বেতনের বিষয়টি নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আজ শনিবার (৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে যারা পঞ্চম শ্রেণি পর্যন্ত পার করেছে, তারা যেন মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত আসতে পারে এবং তারা যেন ঝরে না পড়ে, সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। 

এতে মো. রিজয় রহমান নামে একজন মন্তব্য করেছেন, পঞ্চম শ্রেণির পরে কেউ ঝরে পড়ে না। ঝরে পড়ে স্কুল থেকে কলেজে ওঠার সময় আর কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়।

আরো পড়ুন: চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার পক্ষে ৮৮ শতাংশ ভোট

আসাদুজ্জামান আসাদের ভাষ্য, ‘মাননীয় মন্ত্রী, দয়া করে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা নিয়ে একটু কাজ করুন। এমপিওভুক্ত শিক্ষক পরিবার খুব কষ্টে দিনাতিপাত করছে।’

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা ব…
  • ২৩ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব ল্যাবরেটরি দিবস উদযাপন
  • ২৩ এপ্রিল ২০২৬
অতিরিক্ত থেকে মাউশি ডিজির চলতি দায়িত্ব পেলেন ড. সোহেল
  • ২৩ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শাটল ট্রেনের বগি বৃদ্ধিসহ ১১ দফা দাবি চবি শিক্ষার্থীদের
  • ২৩ এপ্রিল ২০২৬
‘আপু’ বলায় চটে যাওয়া সেই ইউএনও এবার পেট্রোল পাম্পে আসা তরুণ…
  • ২৩ এপ্রিল ২০২৬