মামুনুল হকের কারামুক্তি যেকোনো সময়

০২ মে ২০২৪, ১০:০২ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪২ PM
মাওলানা মামুনুল হক

মাওলানা মামুনুল হক © ফাইল ছবি

তিন বছর কারাভোগের পর আদালত থেকে জামিন পেয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। আজ বৃহস্পতিবার (২ মে) জামিনের যেকোনো মুহূর্তে তিনি কারামুক্ত হবেন। সংগঠনটির যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামবাদী মামুনুল হকের কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

আজিজুল হক বলেন, মামুনুল হকের জামিনের সব কাগজপত্র কারাগারে পৌঁছেছে। এ সংবাদ আমরা জানি। এখন কারামুক্তির অপেক্ষায় আছেন। এখনও কারামুক্তি পাননি।

এদিকে, মামুনুন হক আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার খবরে কাশিমপুর কারাগারের সামনে ভিড় শুরু করেন হাজারও মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কারা কর্তৃপক্ষ।

এর আগে, ২০২১ সালের ১৮ এপ্রিল দুপুর ১২টার দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।

পরে ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা করেন তার সঙ্গে রিসোর্টে অবরুদ্ধ হওয়া নারী। যদিও ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক।

এরপর ওই মাসেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ অর্ধশতাধিক মামলা হয়েছে। পরে সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর থেকে এসব মামলায় তিনি কারাগারে আছেন। অর্থাৎ ২০২১ সালের ১৮ গ্রেপ্তার হওয়ার পর থেকে এখন পর্যন্ত কারাগারেই ছিলেন মামুনুল হক।

 
কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র হাতে মুখোশধারীদের তাণ্ডব, লুট ৫…
  • ২০ অক্টোবর ২০২৬
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
কাজে যাওয়ার পথে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের, আহত ২ বন্ধু
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব …
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
পূজা দেখতে বেরিয়ে প্রাণ গেল ভাই-বোনের
  • ১৯ অক্টোবর ২০২৬