বগুড়া নোয়াখালীর পর সাকিব খানের তৃতীয় বউ যে জেলার 

০২ মে ২০২৪, ১০:১৮ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪২ PM
সাকিব খান

সাকিব খান © সংগৃহীত

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। বিষয়টি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। শোনা যাচ্ছে, এবার তিনি পরিবারের পছন্দমতো তৃতীয়বার বিয়ে করতে যাচ্ছেন। চিকিৎসক পাত্রী পছন্দ করেছেন তার পরিবার।

নাম প্রকাশ না করার শর্তে শাকিবের পারিবারিক সূত্র জানিয়েছিল পরিবারের মতেই এবার অতীত ভুলে সংসারি হবার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর থেকেই ভক্তদের কৌতূহল কোথায় বসবে শাকিব খানের বিয়ের আসর? এ বিষয়েও নাকি চিন্তা করছেন পরিবারের সদস্যরা।

জানা গেছে, ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে শাকিবের বউ হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে তার পরিবার। মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন। শাকিবেরও ডাক্তার মেয়ে পছন্দ।

তবে শাকিবের ওই ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, পার্শ্ববর্তী জেলাটি হলো মুন্সীগঞ্জ। এখন অবধি ২-৩ জন পাত্রী দেখেছে শাকিবের পরিবার। এর মধ্যে মুন্সীগঞ্জের ডাক্তার মেয়েই এগিয়ে আছেন।

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষদিকে ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসবেন শাকিব খান। আর এ আয়োজনের পুরো দায়িত্ব এখন পরিবারের ওপর।  

প্রসঙ্গত, চিত্রনায়ক শাকিব খানের প্রথম স্ত্রী ছিলেন অপু বিশ্বাস। তার জেলা ছিল বগুড়া। আর দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর বাড়ি নোয়াখালী জেলায়।

কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র হাতে মুখোশধারীদের তাণ্ডব, লুট ৫…
  • ২০ অক্টোবর ২০২৬
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
কাজে যাওয়ার পথে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের, আহত ২ বন্ধু
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব …
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
পূজা দেখতে বেরিয়ে প্রাণ গেল ভাই-বোনের
  • ১৯ অক্টোবর ২০২৬