বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় বৃত্তি বাড়াতে আগ্রহী রাশিয়া

০২ মে ২০২৪, ০৭:৫৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে রাশিয়ার প্রতিনিধি দল

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে রাশিয়ার প্রতিনিধি দল © সংগৃহীত

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষায় বৃত্তির সংখ্যা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। বৃহস্পতিবার (২ মে) সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে এক বৈঠকে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের অ্যাম্বাসেডর আলেকজ্যান্ডার ম্যানটিসকি।

এই দ্বিপাক্ষিক বৈঠকে রাশিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে অর্জিত ডিগ্রির সমতা বিধানের জটিলতা দূর করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন রাশিয়ার অ্যাম্বাসেডর।

এছাড়াও নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং শিক্ষায় সহযোগিতা ও মেডিক্যাল সাইন্সের ডিগ্রির ক্ষেত্রে সুযোগ বাড়াতে দেশটি আগ্রহী বলে জানান তিনি।

এ সময় আরও ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) খালেদা আক্তার এবং রাশিয়ান ফেডারেশনের থার্ড সেক্রেটারি অলেগ কজিন।

খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence