আমেরিকায় একদিনে ৯০০ শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

০২ মে ২০২৪, ০৫:২০ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৬ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ছবি

ফিলস্তিনের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের গ্রেপ্তারের সমালোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ফিলস্তিনের পক্ষে আন্দোলন করায় আজকে ৯০০ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। অধ্যাপকদেরও গ্রেপ্তার করা হচ্ছে। 

থাইল্যান্ড সফরের বিষয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার (০২ মে) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন সরকারপ্রধান।

যুক্তরাষ্ট্রে মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এটা একমাত্র আমেরিকায়... আর এটা নাকি গণতন্ত্রের একটা অংশ, সেটাও আমাদের শুনতে হয়। একজন প্রফেসরকে কীভাবে মাটিতে ফেলে গ্রেপ্তার করা হলো!

মার্কিন পুলিশের আচরণের সঙ্গে দেশের পরিস্থিতির তুলনা টেনে প্রধানমন্ত্রী বলেন, ২০২৩ সালে ২৮ অক্টোবর আমি পুলিশদের ধৈর্য ধরতে বলেছিলাম। অথচ ধৈর্য ধরতে গিয়ে তাদেরই মার খেতে হয়েছে। তাদের হাসপাতালে আক্রমণ করা হয়েছে, গাড়ি পোড়ানো হয়েছে।

তিনি বলেন, আমার ধারণা আমাদের পুলিশ এখন আমেরিকান স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থাটা চাইলে গ্রহণ করতে পারে।

ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে আছি। আমি যেখানে যাই সেখানে আমার কথা আমি বলব। কারণ যেভাবে গণহত্যা চলছে, এটা অমানবিক।

রাতভর ৮০ যুদ্ধবিমান নিয়ে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা যুক্…
  • ০৭ মার্চ ২০২৬
নওগাঁয় সড়কে ঝরল কলেজছাত্রের প্রাণ
  • ০৭ মার্চ ২০২৬
রোজার উদ্দেশ্য কি শুধু গরিবের ক্ষুধা অনুভব করা, ভিন্ন ব্যাখ…
  • ০৭ মার্চ ২০২৬
সীমান্তে ৭ ভারতীয়সহ ১১ জন আটক
  • ০৭ মার্চ ২০২৬
ছাত্রীকে ধর্ষণের পর মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ
  • ০৭ মার্চ ২০২৬
জেলা আমিরকে চিঠি দিয়ে জামায়াত নেতার পদত্যাগ
  • ০৭ মার্চ ২০২৬