যুবলীগ নেতা হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

০১ মে ২০২৪, ০৩:১৫ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৬ PM
নিহত মনজুর রহমান

নিহত মনজুর রহমান © সংগৃহীত

যুবলীগ নেতা হত্যা মামলার আসামি আওয়ামী লীগনেতা মনজুর রহমানকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ এপ্রিল) রাত ১১টার দিকে গোপালপুরের আজিমপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। লালপুর থানার ওসি মো. নাছিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মনজুর রহমান উপজেলার বাহাদিপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে। গোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন তিনি। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাতে স্টেশনের একটি কনফেকশনারির দোকানে মঞ্জুরুল ইসলাম মঞ্জু বসে ছিলেন। এ সময় চার থেকে পাঁচজনের একটি দল মোটরসাইকেলে এসে স্টেশনে নামে। পরে তারা হেঁটে এসে মঞ্জুরুল ইসলাম মঞ্জুর মাথায় ও বুকে দুটি গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মঞ্জুর মৃত্যু হয়। 

ওসি নাছিম আহমেদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ শুরু করেছে।” 

২০১৮ সালের ২৮ ডিসেম্বর গোপালপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহারুল ইসলামকে নর্থ বেঙ্গল সুগার মিলের ১ নম্বর ফটকের সামনে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই হত্যা মামলার প্রধান আসামি ছিলেন মনজুর। তিনি গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।

 
বিমানবাহিনীতে দুই ক্যাটাগরির পদে চাকরি, আবেদন ৫ থেকে ১১ এপ্…
  • ২৯ মার্চ ২০২৬
ভোলায় তরমুজের বাজারে ধস, দিশেহারা চাষি-ব্যবসায়ী
  • ২৯ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে রামুতে পাহাড় কাটার মহোৎসব, জড়িত প্রভাবশালীরা
  • ২৯ মার্চ ২০২৬
১৫ দিন ধরে উপাচার্য নেই পাবিপ্রবিতে, নিজস্ব ক্যাম্পাস থেকে …
  • ২৯ মার্চ ২০২৬
৬ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির চূড়ান্ত প্রার্থী হচ্ছেন য…
  • ২৯ মার্চ ২০২৬
রামেক হাসপাতালে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence