আবার বাড়ল তেল-গ্যাসের দাম

০১ মে ২০২৪, ১০:০০ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সরকারের নির্বাহী আদেশে ভোক্তাপর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা এবং পেট্রোল ও অকটেনের দাম আড়াই টাকা বাড়ানো হয়েছে। এ ছাড়া বিদ্যুৎকেন্দ্রে এবং ক্যাপটিভে (শিল্প-কারখানায় নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যুৎ উৎপাদনব্যবস্থা) ব্যবহৃত প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৭৫ পয়সা বাড়িয়েছে সরকার।

মঙ্গলবার (৩০ এপ্রিল) তে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দর মঙ্গলবার রাত ১২ টার পর থেকে কার্যকর হয়েছে।

গ্যাসের মূল্যবৃদ্ধিতে বিদ্যুতের উৎপাদন ব্যয়ও বাড়বে। ফলে ভোক্তাপর্যায়েও বিদ্যুতের দাম আরেক দফা বৃদ্ধির আভাস পাওয়া যাচ্ছে।

এর আগে এপ্রিলের জন্য ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ২ টাকা ২৫ পয়সা করে কমানো হয়েছিল। তবে মার্চে অকটেনের দাম ১৩০ টাকা থেকে কমে হয়েছিল ১২৬ টাকা। আর পেট্রলের দাম ১২৫ টাকা থেকে কমে হয়েছিল ১২২ টাকা।

জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে গত ২৯ ফেব্রুয়ারি। এতে বলা হয়, দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রোল ব্যক্তিগত যানবাহনে অধিক পরিমাণে ব্যবহার করা হয়। তাই বাস্তবতার নিরিখে বিলাসদ্রব্য (লাক্সারি আইটেম) হিসেবে সব সময় ডিজেলের চেয়ে অকটেন ও পেট্রলের দাম বেশি রাখা হয়।

 
কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র হাতে মুখোশধারীদের তাণ্ডব, লুট ৫…
  • ২০ অক্টোবর ২০২৬
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
কাজে যাওয়ার পথে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের, আহত ২ বন্ধু
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব …
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
পূজা দেখতে বেরিয়ে প্রাণ গেল ভাই-বোনের
  • ১৯ অক্টোবর ২০২৬