৩ মাসের মধ্যে বেসরকারি শিক্ষকদের বদলির নীতিমালা প্রণয়নের নির্দেশ

২৯ এপ্রিল ২০২৪, ০৭:৩৬ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ছবি

সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলির নীতিমালা ৩ মাসের মধ্যে প্রণয়ন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৯ এপ্রিল) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের এই নীতিমালা প্রণয়ন করতে আদেশ দেওয়া হয়েছে।

এর আগে এক রিটে বিভিন্ন জেলার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক বদলি নীতিমালা তৈরির নির্দেশনা চাওয়া হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া এবং তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন।

অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া গণমাধ্যমকে বলেন, আদালত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলির নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন। এই রায়ের মাধ্যমে শিক্ষকদের দীর্ঘদিনের আশা ও দাবি পূরণ হলো। আমরা আশা করছি, আদালতের রায় অনুসরণ করে দ্রুত নীতিমালা প্রণয়ন করবে সংশ্লিষ্টরা।

কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র হাতে মুখোশধারীদের তাণ্ডব, লুট ৫…
  • ২০ অক্টোবর ২০২৬
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
কাজে যাওয়ার পথে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের, আহত ২ বন্ধু
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব …
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
পূজা দেখতে বেরিয়ে প্রাণ গেল ভাই-বোনের
  • ১৯ অক্টোবর ২০২৬