ঢাকাসহ ২৭ জেলার মাধ্যমিক স্কুল-কলেজ ও মাদ্রাসা মঙ্গলবার বন্ধ ঘোষণা

২৯ এপ্রিল ২০২৪, ০৪:৩৪ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM

© ফাইল ছবি

দেশে চলমান তাপপ্রবাহের কারণে ঢাকাসহ দেশের ২৭টি জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল মঙ্গলবার বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে রয়েছে রাজশাহী ও খুলনা বিভাগের সব জেলা, অর্থাৎ ১৮টি জেলা। ঢাকা বিভাগের ৬টি (ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ) জেলা, রংপুর বিভাগের দুটি (কুড়িগ্রাম ও দিনাজপুর) এবং বরিশালের একটি (পটুয়াখালী) জেলা রয়েছে।

তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়গুলো ২ মে পর্যন্ত বন্ধ থাকবে। এর আগে গতকাল রবিবার ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

এদিন দুপুরে ঢাকায় এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, কোনো নির্দিষ্ট এলাকার তাপমাত্রার জন্য সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিপক্ষে তিনি। তবে কোনো কোনো জেলায় যদি তা অসহনীয় পর্যায়ে যায়, সেখানে বিদ্যালয় নিজস্ব পদ্ধতিতে সিদ্ধান্ত নিতে পারে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা আঞ্চলিক পর্যায়ে আলোচনা করে সে জায়গায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে পারেন।

কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র হাতে মুখোশধারীদের তাণ্ডব, লুট ৫…
  • ২০ অক্টোবর ২০২৬
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
কাজে যাওয়ার পথে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের, আহত ২ বন্ধু
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব …
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
পূজা দেখতে বেরিয়ে প্রাণ গেল ভাই-বোনের
  • ১৯ অক্টোবর ২০২৬