ঢাবি অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ফের বিএসইসি চেয়ারম্যান

২৯ এপ্রিল ২০২৪, ১০:৩৫ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম © সংগৃহীত

শেয়ারবাজারের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। 

রোববার (২৮ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এক প্রজ্ঞাপনে তাকে পুনর্নিয়োগ দেন। আগামী চার বছর তিনি এই দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব মো. জাহিদ হোসেন সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ৫(৬) মোতাবেক ২০২৪ সালের ১৭ মে থেকে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর মেয়াদের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ প্রদান করা হলো। তার বেতন-ভাতাদি ও অন্যান্য সুবিধাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে।

গত ৩১ মার্চ শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে আরও এক মেয়াদে পুনর্নিয়োগ দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয়। এরপর প্রধানমন্ত্রী ৪ এপ্রিল তাতে স্বাক্ষর করেন।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ছিলেন। তিনি একাধিকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সিনেট সদস্য এবং কোষাধ্যক্ষ পদে ছিলেন।

তিনি প্রথমবার ২০২২-২৪ মেয়াদে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন’স (আইওএসকো)-এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস-চেয়ার হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এরপর নতুন করে ২০২৪-২৬ মেয়াদেও আইওএসকোর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস-চেয়ার পদে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি। এছাড়া তিনি সাধারণ বিমা কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন।

এর আগে ২০২০ সালের ১৭ মে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে ৪ বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। চুক্তি অনুযায়ী আগামী ১৬ মে তার মেয়াদ শেষ হবে।

২০২০ সালের মে মাসে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের পদ থেকে বিদায় নিয়েছিলেন এম খায়রুল হোসেন। ওই মাসেই প্রথমবারের মতো এই পদে নিয়োগ পান শিবলী রুবাইয়াত–উল–ইসলাম। এর আগে খায়রুল হোসেন একটানা ৯ বছর দায়িত্ব পালন করে বিদায় নেন।

 
হবিগঞ্জে পেট্রোল পাম্পে জ্বালানি নিতে লাগবে লাইসেন্স ও হেলম…
  • ১২ এপ্রিল ২০২৬
জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় তিন পক্ষের মধ্যে সমন্বয়ের পরামর্শ …
  • ১২ এপ্রিল ২০২৬
পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
ট্রান্সফরমারে ঝুলছিল পিডিবির লাইনম্যানের মরদেহ
  • ১২ এপ্রিল ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
  • ১২ এপ্রিল ২০২৬
উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
close