পটুয়াখালীতে খালে ভাসা ‘টর্পেডো’ নিয়ে যা জানা গেল

২৯ এপ্রিল ২০২৪, ০৮:৪৭ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
ভেসে আসা ডামি টর্পেডো

ভেসে আসা ডামি টর্পেডো © সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি খালে পানির তলদেশ থেকে ব্যবহৃত ‘টর্পেডো’ সদৃশ একটি বস্তু ভেসে এসেছে। সেটি দেখে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার (২৮ এপ্রিল) সকালে উপজেলার মৌডুবি ইউনিয়নের মীরকান্দা গ্রাম সংলগ্ন ভাঙা খালে বস্তুটিকে দেখতে পায় গ্রামবাসী।

টর্পেডো সদৃশ বস্তুটি একটি প্র্যাকটিস ডামি টর্পেডো—বলে জানিয়েছে নৌবাহিনী। পায়রা বন্দর সংলগ্ন বানৌজা শেরেবাংলা নৌঘাটির সাব লেফটেন্যান্ট আ. আলিমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন রাঙ্গাবালী থানার ওসি মো. হেলাল উদ্দিন।

ওসি আরও বলেন, 'সাবমেরিন ধ্বংসের কাজে যে মূল টর্পোডো ব্যবহার করা হয়, এটা তার একটি প্র্যাকটিস ডামি। এটি নিয়ে ভয়ের কিছু নেই। আগামীকাল সকালে এখান থেকে এটি শেরেবাংলা নৌঘাটিতে নিয়ে যাওয়া হবে। পরে এ বিষয়ে অধিকতর তদন্ত করা হবে। তবে এটি কোন দেশের তা এখনও বলা যাচ্ছে না। রাতে এটি নৌ-বাহিনী, কোস্টগার্ড, পুলিশের যৌথ পাহারায় থাকবে।'

স্থানীয়রা জানায়, বস্তুটির দৈর্ঘ্য প্রায় ২০ থেকে ২৪ ফুট। পাশের রাবনাবাদ চ্যানেল দিয়ে সেটি ভেসে আসতে পারে বলে ধারণা করছেন তারা। দুপুরের দিকে এটি দেখতে পেয়ে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। এরপর পুলিশ আসলে স্বস্তিতে আসে সবাই।

কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র হাতে মুখোশধারীদের তাণ্ডব, লুট ৫…
  • ২০ অক্টোবর ২০২৬
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
কাজে যাওয়ার পথে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের, আহত ২ বন্ধু
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব …
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
পূজা দেখতে বেরিয়ে প্রাণ গেল ভাই-বোনের
  • ১৯ অক্টোবর ২০২৬