হিট অফিসার নারী কেন, জানালেন মেয়র আতিক

২৭ এপ্রিল ২০২৪, ০৩:৪৮ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১০ PM
হিট অফিসার নারী কেন, জানালেন মেয়র আতিক

হিট অফিসার নারী কেন, জানালেন মেয়র আতিক © সংগৃহীত

নারীরা গরমের অনুভবটা বেশি করতে পারে। এ জন্যই তারা নারী হিট অফিসারদের নিয়োগ করেছে—বলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। সেই সঙ্গে রাজধানীর তাপপ্রবাহ নিয়ন্ত্রণে কাজ করা চিফ হিট অফিসার বুশরা আফরিন ডিএনসিসি কেউ নন এছাড়া ডিএনসিসির অফিসে তার জন্য নির্ধারিত কোনও বসার জায়গাও নেই বলে বলেন তিনি।

শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁও বাংলাদেশ বেতারের সামনের সড়কে ‘বায়ু দূষণ রোধ ও তীব্র তাপদাহে শহরকে ঠান্ডা রাখতে ডিএনসিসি’র ওয়াটার স্প্রে (পানি ছিটানো) কার্যক্রম পরিদর্শন’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মেয়র আতিক বলেন, ‘আমি দেখছি কয়েকদিন যাবত আমাদের চিফ হিট অফিসারকে নিয়ে অনেকে বলছেন সিটি করপোরেশন থেকে বেতন পাচ্ছেন। বলে রাখা ভালো, সিটি করপোরেশন থেকে একটি টাকাও সে পায় না।’

তিনি আরও বলেন, ‘হিট অফিসার নিয়োগ পেয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানি অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টার (আরশট-রক) থেকে। সারা বিশ্বে ৭ জন চিফ হিট অফিসার তারা নিয়োগ করেছে। চিফ হিট অফিসার তাপমাত্রা নিয়ন্ত্রণে আমাদের পরামর্শ দিবে। কাজ কিন্তু আমাদের সকলকে করতে হবে। হিট অফিসার কিন্তু কোনো কাজ করবে না।’

তিনি বলেন, আমি তাদের বলেছিলাম নারী কেন নিয়োগ করেছে, তারা বলেছে, নারীরা গরমের অনুভবটা বেশি করতে পারে। এ জন্যই তারা নারী হিট অফিসারদের নিয়োগ করেছে। সারা বিশ্বে এমন ৭ জন চিফ হিট অফিসার তারা নিয়োগ করেছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, বুশরা আফরিন এশিয়া মহাদেশের প্রথম চিফ হিট অফিসার। নিয়োগের পর থেকেই বেশ আলোচনায় রয়েছেন তিনি। চিফ হিট অফিসার মূলত তাপমাত্রা নিয়ন্ত্রণে পরামর্শ দিয়ে থাকে। তবে কাজের থেকে নিজের বক্তব্যের কারণেই বেশি আলোচনায় চিফ হিট অফিসার বুশরা আফরিন।

‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
বড় মাইলফলকে বাবর আজম
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে কে এই বাঘের গালিব…
  • ১১ এপ্রিল ২০২৬
দরবারে হামলা, গণপিটুনিতে নিহত ‘পীর’
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
close