চিফ হিট অফিসার সিটি করপোরেশনের কেউ নন: মেয়র আতিক

২৭ এপ্রিল ২০২৪, ০১:২১ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১০ PM
মেয়র আতিক

মেয়র আতিক © ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম জানিয়েছেন রাজধানীর তাপপ্রবাহ নিয়ন্ত্রণে কাজ করা চিফ হিট অফিসার বুশরা আফরিন ডিএনসিসি কেউ নন। তিনি বলেন, ডিএনসিসির অফিসে তার জন্য নির্ধারিত কোনও বসার জায়গাও নেই।

শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বায়ু দূষণ রোধ ও তীব্র দাবদাহে শহরকে ঠান্ডা রাখতে ডিএনসিসির ওয়াটার স্প্রে (পানি ছিটানো) কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

অনেকে বলছেন চিফ হিট অফিসার সিটি করপোরেশন থেকে বেতন পাচ্ছেন, আসলে এটা সঠিক নয় বলে জানান তিনি। তিনি বলেন, চিফ হিট অফিসার আমাদের পরামর্শ দেবে কিন্তু সরাসরি কাজ করবে না। হিট অফিসার নিয়োগ পেয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানি অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টার (আরশট-রক) থেকে।

আরও পড়ুন: ‘কৃত্রিম বৃষ্টি’ ঝরানোর উদ্যোগ বুশরা আফরিনের

তিনি আরও বলেন, আমি তাদের বলেছিলাম নারী কেন নিয়োগ করেছে, তারা বলেছে, নারীরা গরমের অনুভবটা বেশি করতে পারে। এ জন্যই তারা নারী হিট অফিসারদের নিয়োগ করেছে। সারা বিশ্বে এমন ৭ জন চিফ হিট অফিসার তারা নিয়োগ করেছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, বুশরা আফরিন শুধু ঢাকা নয়, এশিয়া মহাদেশেরও প্রথম চিফ হিট অফিসার। নিয়োগের পর থেকে বেশ আলোচনায় রয়েছেন তিনি। বিশেষ করে সাধারণ নাগরিকদের মনে প্রশ্ন জেগেছে হিট অফিসারের কাজ কী? বা এমন তাপপ্রবাহে জনগণের কল্যাণে কেমন পদক্ষেপ নিচ্ছেন হিট অফিসার। তবে কাজের থেকে নিজের বক্তব্যের কারণেই বেশি আলোচনায় চিফ হিট অফিসার বুশরা আফরিন।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close