নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ বছর বয়সী মাদ্রাসাছাত্র নিখোঁজ

২৭ এপ্রিল ২০২৪, ১১:৪০ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১০ PM
নিখোঁজ মাদ্রাসাছাত্র আবির আহমেদ

নিখোঁজ মাদ্রাসাছাত্র আবির আহমেদ © টিডিসি ফটো

নারায়ণগঞ্জের রুপগঞ্জে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ মাদ্রাসাছাত্রের নাম আবির আহমেদ।

গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আনুমানিক বিকেল ৩টা ৪০ মিনিটে রুপগঞ্জের বরপা বাগানবাড়ী মাদ্রাসার সামনে থেকে নিখোঁজ হন আবির। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আবিরের বাবা শামসুল আলম।

জিডিতে বলা হয়, আবিরের গায়ের রং শ্যামলা। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল গাঢ় আকাশী রংয়ের পাঞ্জাবী ও পায়জামা ও সাদা রংয়ের টুপি। আবির রুপগঞ্জের ওয়ার্ড-৬ এর আওতাধীন সুতালাড়া গ্রামের মো. শামসুল আলমের সন্তান।

অনেক খোঁজাখুজি করেও সন্তানকে না পাওয়ার কথা জিডিতে উল্লেখ করেন আবিরের বাবা। কেউ আবিরের সন্ধান পেলে ০১৪০৬৬৫৮৩০০ এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

জিডির বিস্তারিত তুলে ধরা হলো:

No photo description available.

 

কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র হাতে মুখোশধারীদের তাণ্ডব, লুট ৫…
  • ২০ অক্টোবর ২০২৬
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
কাজে যাওয়ার পথে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের, আহত ২ বন্ধু
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব …
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
পূজা দেখতে বেরিয়ে প্রাণ গেল ভাই-বোনের
  • ১৯ অক্টোবর ২০২৬