রাজধানী থেকে নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীকে চট্টগ্রাম উদ্ধার

২৭ এপ্রিল ২০২৪, ০৯:০৫ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১০ PM
সিসিটিভি ফুটেজে তাদের দেখা মিলে

সিসিটিভি ফুটেজে তাদের দেখা মিলে © সংগৃহীত

নিখোঁজ হওয়া একটি মাদ্রাসার তিন শিক্ষার্থীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। জানা গেছে তারা তিনজনই রাজধানীর মোহাম্মদপুর এলাকার মোহাম্মদপুরের আতফালুল জান্নাহ ইসলামিয়া একাডেমির শিক্ষার্থী। গত বুধবার থেকে তারা নিখোঁজ ছিল।

শুক্রবার (২৬ এপ্রিল) চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকার খানকায়ে নেসার মাদ্রাসা থেকে তাদের উদ্ধার করা হয়। তারা তিনজনই হিফজ বিভাগের শিক্ষার্থী। তাদের বয়স ১৩ বছর। পুলিশ জানিয়েছে, কৌতূহলবশত তারা চট্টগ্রামে চলে গিয়েছিল। 

পুলিশ জানায়, তিনজনের মধ্যে একজন চট্টগ্রামে থাকত। সেই সুবাদে দুই বন্ধুকে নিয়ে বুধবার দুপুরে সেখানে চলে যায় সে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের ওই মাদ্রাসার পাশের এক ব্যক্তি এক শিক্ষার্থীর বাবার মোবাইল ফোনে কল করে বিষয়টি জানান। এরপর তিনি বিষয়টি পুলিশকে জানান।

শিক্ষার্থীদের এক অভিভাবক বলেন, সকাল ৭টা-১টা পর্যন্ত হিফজ বিভাগে ক্লাস চলে। তিনজনই বাসা থেকে মাদ্রাসায় যাওয়া-আসা করে। বুধবার দুপুর ১২টার দিকে ক্লাসের ফাঁকে বই ও ব্যাগ রেখে বের হয়ে যায় তারা। এ সময় ফটকে নিরাপত্তাকর্মী ছিল না। তিনজনের গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি ও গলায় মাদ্রাসার পরিচয়পত্র ছিল।

মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক (এসআই) অনিক ভক্ত জানান, তিন শিক্ষার্থীর নিখোঁজের বিষয়ে বুধবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়। এরপর ঢাকার বিভিন্ন এলাকার ৮০টি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। এসব ফুটেজে রাত সাড়ে ৯টায় বিমানবন্দর স্টেশন থেকে তিন শিক্ষার্থীকে মহানগর এক্সপ্রেসে ঢাকা ছাড়তে দেখা যায়। কৌতূহলবশত তারা চট্টগ্রামে চলে গিয়েছিল। তাদের উদ্ধার করা হয়েছে। 

 
শবে বরাত উপলক্ষে বন্ধ থাকবে জামায়াত প্রার্থীর মাইকিং
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে সে ভালো নেতা হতে পারে …
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নীতির লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জামায়াত আমিরের, আগ্রহ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিয়ের দায়িত্বের আশ্বাসে কাজ, বিমানের এমডির বাসায় যেভাবে চলত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
সিলেটে নির্বাচনী সংলাপ: ‘ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬