প্রেম ও দৈহিক সম্পর্ক, প্রেমিকের বাড়িতে উঠলেন তরুণী

২৬ এপ্রিল ২০২৪, ০৭:২৭ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১৬ PM
প্রেম ও দৈহিক সম্পর্ক, প্রেমিকের বাড়িতে উঠলেন তরুণী

প্রেম ও দৈহিক সম্পর্ক, প্রেমিকের বাড়িতে উঠলেন তরুণী © সংগৃহীত

ভোলার চরফ্যাশনে বিয়ের দাবি নিয়ে তরুণ প্রেমিকের বাড়িতে ‍উঠে অনশনে বসেছে মাদ্রাসা পড়ুয়া এক তরুনী। শুক্রবার (২৬ এপ্রিল) উপজেলার জাহানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের প্রেমিক মিজানের বাড়িতে অনশনে বসেন ওই তরুনী।

প্রেমিকার অবস্থানের খবর পেয়ে গা-ঢাকা দিয়েছে প্রেমিক মিজান। ঘটনাটি গ্রামে জানাজানি হলে গ্রামজুড়ে তোলপাড় শুরু হয়। অনশনরত তরুণীকে দেখতে উৎসুক জনতার ভিড় জমিয়েছেন মিজানের বাড়িতে। প্রেমিক মিজান শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের মো. কালাম ফরাজীর ছেলে। 

তরুনী জানান, একই মাদ্রাসায় অধ্যয়নরত মিজানের সাথে তার প্রায় ৩ বছর যাবত প্রেম প্রণয় চলছিল। প্রেমিক মিজানের বাড়ি তার বাড়ি একই গ্রামে হওয়ায় প্রায় রাতেই তাদের দুজনের দেখা সাক্ষাৎ হতো। প্রেমিক মিজান তাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তুলেন। 

একই ভাবে কেটে যায় তিন বছর। প্রেমিক মিজানকে বিয়ের জন্য চাপ দিলে তিনি তালবাহানা শুরু করেন। পরে তিনি বিয়ের দাবি নিয়ে তার বাড়িতে অনশন শুরু করেছেন। তিনি ওই বাড়িতে অবস্থান নিলে প্রেমিক মিজানের পরিবারের সদস্যরা তাকে বসত ঘরে তালাবদ্ধ করে সটকে পড়েন।

প্রেমিকার উপস্থিতি টের পেয়ে প্রেমিক মিজান বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় তার বক্তব্য জানা যায়নি। তবে তার বাবা কালাম ফরজি এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি।

শশীভূষণ থানার ওসি (তদন্ত) জিল্লুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 
ট্যাগ: প্রেম
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬
বেরোবির দেয়ালে জয় বাংলা লিখন, ৯ মাসেও জমা পড়েনি তদন্ত প্রতি…
  • ০৫ এপ্রিল ২০২৬
গাজীপুরে ১৫৩২ জনের এনসিপিতে যোগদান
  • ০৫ এপ্রিল ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল, আহত ৪
  • ০৫ এপ্রিল ২০২৬
টানা তিনবার ‘হল চ্যাম্পিয়ন’ হলেন ঢাবি ছাত্রদল নেতা সিফাত
  • ০৫ এপ্রিল ২০২৬
ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন এক না: শিক্ষামন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬