শুকিয়ে যাওয়া নদীতে বৃষ্টির জন্য ইসতেস্কার নামাজ

২৬ এপ্রিল ২০২৪, ০৫:৩৯ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১৬ PM
শুকিয়ে যাওয়া নদীতে বৃষ্টির জন্য ইসতেস্কার নামাজ

শুকিয়ে যাওয়া নদীতে বৃষ্টির জন্য ইসতেস্কার নামাজ © সংগৃহীত

তীব্র খরায় পুড়ছে রাজশাহীসহ সারাদেশ। বৃষ্টির জন্য মুসল্লিরা ইস্তিসকার নামাজ শেষে মহান আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে অঝোরে কাঁদলেন।

শুক্রবার (২৬ এপ্রিল) রাজশাহী চারঘাট উপজেলার তাতারপুর গ্রামের শুকিয়ে যাওয়া পদ্মার শাখা নদীতে নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার শত শত মুসল্লিরা অংশগ্রহণ করেন এবং বৃষ্টির জন্য দোয়া করেন।

খুতবা দিয়ে নামাজ শেষে প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয় জামায়াতে।

নামাজ শেষে ইমাম মাওলানা মো. এনামুল হক বলেন, কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (স.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন।

সে জন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।

 
কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র হাতে মুখোশধারীদের তাণ্ডব, লুট ৫…
  • ২০ অক্টোবর ২০২৬
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
কাজে যাওয়ার পথে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের, আহত ২ বন্ধু
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব …
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
পূজা দেখতে বেরিয়ে প্রাণ গেল ভাই-বোনের
  • ১৯ অক্টোবর ২০২৬