সাতক্ষীরায় পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

২৬ এপ্রিল ২০২৪, ১২:৫৩ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১৬ PM
অনুষ্ঠানে সনদ বিতরণ করা হচ্ছে

অনুষ্ঠানে সনদ বিতরণ করা হচ্ছে © সংগৃহীত

সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে সাতক্ষীরা পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের নায়েক/কনস্টেবল’দের এক সপ্তাহ মেয়াদী দক্ষতা উন্নয়ন কোর্স এর ১৫তম ব্যাচ এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি ছিলেন ইন-সা‌র্ভিস ট্রেনিং সেন্টার সাতক্ষীরার পু‌লিশ সুপার (কমান্ড‌্যান্ট) মোহাম্মদ বেলায়েত হোসেন। পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর প‌ক্ষে সভাপতিত্ব করেন অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: আমিনুর রহমা‌ন।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। সবশেষে প্রধান অ‌তি‌থি এবং সভাপতি “দক্ষতা উন্নয়ন কোর্স”এর প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ আতিকুল ইসলাম, আরআই, পুলিশ লাইন্স সাতক্ষীরার পরিদর্শক (স:) এস এম জাকির হোসেনসহ প্রশিক্ষনার্থীবৃন্দ।

তারেক রহমানের সঙ্গে এডিটেড ও বিকৃতি ছবি প্রচার, ছাত্রদলের স…
  • ১১ এপ্রিল ২০২৬
বাংলাদেশে টেকনোর ‘স্পার্ক ৫০’ সিরিজ উন্মোচন
  • ১১ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়ন চান দেশের তিন বিশিষ্ট কণ্ঠশিল্পী
  • ১১ এপ্রিল ২০২৬
নির্বাচন হলেই সব সমস্যা সমাধান হয়ে যাবার কথা ছিল, যে কারণে …
  • ১১ এপ্রিল ২০২৬
স্ত্রী-কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
প্রো-ভিসি ছাড়াই চলছে যে ৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ১১ এপ্রিল ২০২৬
close