স্কুল-কলেজের ছুটি না বাড়িয়ে অনলাইনে ক্লাস নেওয়ার আহবান

২৩ এপ্রিল ২০২৪, ০৫:১১ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১২ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ফের না বাড়িয়ে অনলাইনে শ্রেণির কার্যক্রম পরিচালনা করার আহবান জানিয়েছেন অভিভাবক ঐক্য ফোরাম এর সভাপতি মো. জিয়াউল কবির দুলুর। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলেন তিনি।

বিবৃতিতে বলা হয়, সারা দেশে তীব্র তাপ প্রবাহ বয়ে যাওয়ায় এবং সরকার হিট অ্যালার্ট জারি করায় দেশের সব স্কুল কলেজ মাদ্রাসা ৭ দিনের জন্য বন্ধ করার দাবি জানায় অভিভাবক ঐক্য ফোরাম। এই দাবির প্রেক্ষিতে সরকার ২৭ এপ্রিল পর্যন্ত  সব স্কুল-কলেজ-মাদ্রাসা সাত দিনের ছুটি দেয়। কিন্তু আবার কোথাও কোথাও অতি তীব্র তাপপ্রবাহ বহমান থাকায় স্বাস্থ্য মন্ত্রণালয় আরও এক সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার পরামর্শ দিয়াছে। 

বিবৃতিতে আরো বলা হয়, এ অবস্থার প্রেক্ষিতে অভিভাবকরা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় এবং হিটস্ট্রোক থেকে রক্ষা পেতে অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনার পরামর্শ দিচ্ছে। অনলাইনে শ্রেণির কার্যক্রম পরিচালনায় বন্ধের সময়ের শিক্ষার ঘারতি পূরণে অনেকটাই সহায়তা হবে। 

এর আগে, পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটির সমন্বয়ে টানা ২৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। গত রবিবার (২১ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ ছিল। কিন্তু দেশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ায় এবং দেশজুড়ে তাপপ্রবাহ জন্য সতর্কবার্তা বা হিট অ্যালার্টও জারি করে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় শনিবার (২০ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সাত দিন বাড়িয়ে বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়।

‘সালামি হিসেবে আট আনা পেলেই আমরা অনেক খুশি হয়ে যেতাম’
  • ২১ মার্চ ২০২৬
দাবি আদায়ে ঈদের দিনেই মাঠে নামলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২১ মার্চ ২০২৬
ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের ঈদ উপহার দিলো যবিপ্রবির …
  • ২১ মার্চ ২০২৬
হবিগঞ্জে ঈদের দিনে কাবাডি ম্যাচ ঘিরে আ.লীগ-বিএনপি মিলন মেলা
  • ২১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধে ব্রিকসের ‘জোরালো ভূমিকা’ চায় ত…
  • ২১ মার্চ ২০২৬
মাদকে সম্পৃক্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী ট…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence