পদ্মায় গোসল করতে নেমে ৩ শিক্ষার্থীর মৃত্যু

২৩ এপ্রিল ২০২৪, ০৫:০৪ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১২ PM
ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধার করছে

ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধার করছে © সংগৃহীত

রাজশাহীর পবা উপজেলাসংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে একসঙ্গে তিন কিশোরের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন স্কুলের ও একজন মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার শ্যামপুর বালুর ঘাটে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। এরপর পৌনে তিনটার দিকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো রেন্টুর ছেলে মানুষ যুবরাজ (১৪), নুর ইসলামের ছেলে নুরুজ্জামান (১৫) এবং লিটনের ছেলে আরিফ (১৪)। তারা কাটাখালি পৌরসভার বাখরাজাপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাত কিশোর একসঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমেছিল। এক পর্যায়ে তিনজন পানিতে তলিয়ে যায়। বাকি চারজন চেষ্টা করলেও কাউকে উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তিনজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওহিদুল ইসলাম বলেন, পবা উপজেলার শ্যামপুর বালুর ঘাটে পদ্মা নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারে নামে। মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, উদ্ধারের পর মরদেহ তিনটি স্বজনেরা বাড়ি নিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া শেষে দাফনের অনুমতি দেওয়া হবে।

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close