সদরঘাটে লঞ্চে আগুন

২৩ এপ্রিল ২০২৪, ০২:১৭ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১২ PM
সদরঘাটে লঞ্চে আগুন

সদরঘাটে লঞ্চে আগুন © সংগৃহীত

রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাটে একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এমভি বাঙালি নামে লঞ্চটির তিন তলায় আগুন লেগেছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে সদরঘাট ফায়ার স্টেশন ও পোস্তগোলা ফায়ার স্টেশনের ৫টি ইউনিট। লঞ্চটিতে কোনো যাত্রী ছিল না বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 
 
ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, সদরঘাটের শ্যামবাজার ঘাটে একটি লঞ্চে দুপুর ১২টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় দুপুর ১টা ৫ মিনিটে। পরে আরও ৩টি ইউনিট পাঠানো হয়।

সদরঘাটে লঞ্চে আগুন নিয়ন্ত্রণে
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, লঞ্চের নাম এমভি বাঙালি। ঘাটে থেমে থাকা অবস্থায় লঞ্চটির তিনতলায় আগুন লাগে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের খবর তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ট্যাগ: জাতীয়
ট্রাকের ধাক্কায় গুরুতর আহত রাবি শিক্ষার্থী, আইসিইউতে ভর্তি
  • ২০ অক্টোবর ২০২৬
নাটোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৪
  • ২০ অক্টোবর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত, আলোচনায় থাকবে যেসব বিষয়
  • ২০ অক্টোবর ২০২৬
চলতি মাসেই সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
  • ২০ অক্টোবর ২০২৬
বট ফোর্সকে দিয়ে গালাগালির জন্য বিটিভিতে নামফলক বসিয়ে ছবি তো…
  • ২০ অক্টোবর ২০২৬
এআইয়ের যুগে চাকরি টিকিয়ে রাখতে যে ২ দক্ষতা জরুরি
  • ২০ অক্টোবর ২০২৬