ঢাকার যেসব এলাকায় বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

২৩ এপ্রিল ২০২৪, ১২:৪০ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১২ PM
বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় © সংগৃহীত

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য বুধবার (২৪ এপ্রিল) সাভারের বেশ কিছু এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড।  

মঙ্গলবার (২৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য ২৪ এপ্রিল বুধবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা সাভারের টংগাবাড়ী, আশুলিয়া, খেজুরবাগান, গৌরীপুর, খাগান, কুমকুমারি, আক্রান এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়াও ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

ট্যাগ: জাতীয়
ট্রাকের ধাক্কায় গুরুতর আহত রাবি শিক্ষার্থী, আইসিইউতে ভর্তি
  • ২০ অক্টোবর ২০২৬
নাটোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৪
  • ২০ অক্টোবর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত, আলোচনায় থাকবে যেসব বিষয়
  • ২০ অক্টোবর ২০২৬
চলতি মাসেই সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
  • ২০ অক্টোবর ২০২৬
বট ফোর্সকে দিয়ে গালাগালির জন্য বিটিভিতে নামফলক বসিয়ে ছবি তো…
  • ২০ অক্টোবর ২০২৬
এআইয়ের যুগে চাকরি টিকিয়ে রাখতে যে ২ দক্ষতা জরুরি
  • ২০ অক্টোবর ২০২৬