হিট অ্যালার্টে পেছাল বিএনপির সমাবেশ

২২ এপ্রিল ২০২৪, ০৫:৪৬ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
বিএনপির সমাবেশ

বিএনপির সমাবেশ © সংগৃহীত

তাপপ্রবাহের কারণে সারাদেশে ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করা হয়েছে। যার কারণে বিএনপির পূর্ব ঘোষিত আগামী ২৬ এপ্রিলের (শুক্রবার) সমাবেশে পেছানো হচ্ছে। নতুন করে আগামী ৩ মে এই সমাবেশ করতে পারে বিএনপি। সোমবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু এ তথ্য জানিয়েছেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক জানান, গরমে সতর্কতামূলক ‘হিট অ্যালার্টের’ সময় বাড়ানোর কারণে সমাবেশ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ইস্যুতে সোমবার বিকেল ৫টায় নয়াপল্টনে বৈঠক হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বৈঠকে সভাপতিত্ব করবেন। বৈঠকেই সমাবেশের পরবর্তী তারিখ নির্ধারণ করা হবে।

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশে করার কথা ছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির। কিন্তু তীব্র গরমের কারণে সমাবেশে পেছানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি।

ঢাকা মহানগর বিএনপির সূত্র বলছে, ১ মে শ্রমিক দিবস উপলক্ষ্যে রাজধানীতে র‍্যালি করবে বিএনপি। তারপর সুবিধাজনক সময়ে সমাবেশ করা হবে। সেটা ৩ মে (শুক্রবার) হতে পারে, বা অন্য কোনও তারিখে হতে পারে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম ঢাকা পোস্টকে বলেন, আমরা মিটিংয়ে বসেছি। তারপর সিদ্ধান্ত জানাতে পারব।

এদিকে ২৬ মে বিএনপির সমাবেশ ঘোষণার পরে আওয়ামী লীগও একইদিন রাজধানীতে শান্তির সমাবেশের ঘোষণা করে। এ নিয়ে রাজনীতিতে কিছু উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 
ট্যাগ: বিএনপি
বিএনপির এমপি হচ্ছেন ‘মায়ের ডাক’র তুলি
  • ২০ এপ্রিল ২০২৬
নাহিদের জোড়া আঘাতে দাপুটে শুরু বাংলাদেশের
  • ২০ এপ্রিল ২০২৬
লেবাননে হাতুড়ি দিয়ে যিশুর মূর্তি ভাঙলেন ইসরায়েলি সেনা, তীব্…
  • ২০ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা…
  • ২০ এপ্রিল ২০২৬
কলসি কাঁখে সুপেয় পানির দাবিতে ম্যারাথনে অংশ নিলেন দুই শতাধি…
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রদীপ কুমার আর নেই
  • ২০ এপ্রিল ২০২৬